[gtranslate]
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বাস টার্মিনালে গাঁজাসহ এক মাদক কারবারী আটক

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ মোঃ রাশেদুল ইসলাম (২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ অক্টোবর বিকালে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী মো: রাশেদুুল ইসলাম কুমিল্লা সদরের কৃষ্ণপুর গ্রামের রফিজ মিয়ার ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন