[gtranslate]
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিন খন্দকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. মাইনুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার পশ্চিম খাড়েরা (খন্দকার বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. নজির মিয়া খন্দকার ও মাতার নাম মমতাজ বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে ফকির বাজারের হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা সড়কের ওপর থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে সঙ্গে থাকা আরেক মাদক কারবারি সম্রাট পালিয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরো দেখুন