[gtranslate]
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচং শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

মহানগর ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামে আরবী পড়ানোর নামে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মোঃ কামাল উদ্দিন নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে গ্রেফতারকৃত ইমামকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বুড়িচং থানা পুুলিশ।

জানা যায়, জেলার চান্দিনা উপজেলার দেওকামতা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩৩) দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলো।

নিয়মিত নামাজ পাড়ানোর পাশাপাশি সে শিশুদের আরবী শিক্ষা দিতো। ১৯ অগস্ট বেলা পৌনে ৩ টায় শিশুরা আরবী শিক্ষার জন্য মসজিদের পাশে নির্মিত একটি রুমে আসে। আরবী পড়ানো শেষে অন্য শিশুদের বাড়ী পাঠিয়ে দিয়ে ৮ বছরের একটি শিশুকে যৌন নিপীড়ন করে ইমাম কামাল উদ্দিন।

পরদিন শিশুটির মা শিশুটিকে গোসল কারানোর সময় যৌন নিপীড়নের বিষয়টি বুঝতে পারে। যৌন নিপীড়নের বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে মসজিদ থেকে ইমামকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে দেবপুর ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযুক্ত ইমাম কামাল উদ্দিনকে শনিবার বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন