[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ময়নামতিতে গাড়িসহ আন্তঃজেলা মোবাইল টাওয়ারের ব্যটারী চোর চক্রের ২জন আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় আন্তঃজেলা ‌মোবাইল টাওয়া‌রের ব‌্যটারী চোর চক্রের দুই সদস্য জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।

সঙ্ঘবদ্ধ এ চক্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপজেলার মোবাইল টাওয়ার থেকে দামী ব্যাটারী চুরি করাই তাদের পেশা।

গতকাল গভীর রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর এলাকায় একটি টাওয়ারের ব্যটারী চুরির সময় স্থানীয়দের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিম ইনচার্জ পরিমল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চোর চক্রের হোতা হোমনা উপজেলার লাটিয়া গ্রামের সানাউল্লাহ (২৫) ও সুমন (২৫) কে একটি ডাবলডেকার গাড়ি সহ আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরো দেখুন