[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: নাজমুল (২১) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে।

নিহত নাজমুল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাজী মুসলিম পাড়ার মিলন মিয়ার ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১১২৭) চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় লাকি হোটেলের সামনে পৌঁছলে ঘুমের ঘোরে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল নিহত হন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা করা হয়েছে।

আরো দেখুন