[gtranslate]
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার বুড়িচং‌ থানার নিমসার বাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১০ এপ্রিল ২০২২ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বকরীকান্দি গ্রামের মোঃ মোহর আলীর ছেলে মোঃ তানভীর ইবনে আলী (২৮) এবং একই গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোঃ হৃদয়
হোসেন (১৯)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন