[gtranslate]
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

২৭ মে ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মথুরাপুর (পূর্বপাড়া হাসান সর্দারের বাড়ীর পার্শ্বে) গ্রামের আব্দুল লতিফ বাচ্চু মিয়ার ছেলে রাশেদুল ইসলাম(২৭)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন