[gtranslate]
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদেশী মদসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ১২৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র‌্যাব।

০৬ জুলাই বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২৩ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- জেলার কোতয়ালী মডেল থানার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত মফিজ মিয়া’র ছেলে মোঃ নূর হোসেন শাপলা(৩৫)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন