[gtranslate]
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক দুই

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

১৪ আগস্ট রবিবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার উকিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার পাচড়া গ্রামের মোঃ ঈমান হোসেন (৩০), একই থানার চরনল গ্রামের মোঃ শাহীন (৩৫)।

র‌্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন