[gtranslate]
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ঢুলিপাড়া চৌমুহনী হতে ২৯০ পিস ইয়াবাসহ একজন আ’টক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সদর দক্ষিণের ঢুলিপাড়া চৌমুহনী এলাকা হতে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ ডিসেম্বর সকালে সদর দক্ষিণের ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের বালুতুপা গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ পলাশ (২৬)।

এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন