[gtranslate]
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি

নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর বঙ্গবাজারের অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের পাশে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

রোববার সকাল সোয়া ১১ টায় বঙ্গবাজারের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের হাতে ২৬ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন আমি ঘোষনা দিয়েছিলাম আমার নিজ তহবিল হতে ১০ লক্ষ টাকার। আমার অনুরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ১০ লক্ষ, সিটি মেয়র ৫ লক্ষ ও প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনির দেয়া ১ লক্ষ টাকাসহ মোট ২৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করি।

আমাদের সাংবাদিকদের কারনে আজকে সারা বাংলাদেশের মানুষ, যারা সহানুভূতিশীল, যারা মানুষের পক্ষে কাজ করে, তারা এগিয়ে আসছে।

আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বাংলাদেশের সকল সুহৃদ মানুষকে বলব আসুন আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকি তাদের সাহায্য করি তাহলে অতিসত্তর তারা আবার আগের জায়গায় পৌছতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল ইসলাম ভূইয়া, কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ফাত্তাহ, সাবেক সদস্য মোঃ মোখলেছুর রহমান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল সহ আরো অনেকে ।

আরো দেখুন