[gtranslate]
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ জুন সকালে কুমিল্লার সদরের ধনঞ্জয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ধনঞ্জয় গ্রামের মোঃ বাহার মিয়ার ছেলে মোঃ নাহিদুল ইসলাম ওরফে সাজ্জাদ (২৪)।

এ বিষয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে ।র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন