[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঙ্গলবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার নৈরপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে ডিজে সোহেল, জেলার মনোহরগঞ্জে লাইলহরী গ্রামের মাফু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটির মৃত সালাউদ্দিনের ছেলে মুন্না।

সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুন) রাতে লাকসাম থানা পুলিশ রেলওয়ে জংশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন