[gtranslate]
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ এমপি পদে শপথ নেবেন আবুল হাসেম খান

✒️ মহানগর ডেস্ক
বৃহস্পতিবার এমপি পদে শপথ নেবেন কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান।

এদিন বিকেল সাড়ে ৪টায় সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

চলমান একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরো দেখুন