[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শামসুল আলম রিপন ট্রাকচাপায় নিহত

মহানগর ডেস্ক।।
ওসি আনিস বলেন, বারেক নামে একজন মোটরসাইকেলটি চালচ্ছিলেন। পেছনে বসা ছিল রিপন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় একটি ট্রাক বাইকটিকে ওভারটেক করার সময় অন্য একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। সামান্য আঘাত পান চালক বারেক।

ফাইল:ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালবাগ রাস্তার মাথা এলাকায় রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম শামছুল আলম রিপন। তিনি নগর কুমিল্লার ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আনিস বলেন, ‘বারেক নামে একজন মোটরসাইকেলটি চালচ্ছিলেন। পেছনে বসা ছিল রিপন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় একটি ট্রাক বাইকটিকে ওভারটেক করার সময় অন্য একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। সামান্য আঘাত পান চালক বারেক।

মরদেহ পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

আরো দেখুন