[gtranslate]
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় দোকানে যুবকের গলাকাটা মরদেহ

স্টাফ রিপোর্টার।।
মার্কেটের একটি দোকানে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১২ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখর নগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. নাছির মিয়া (৩৫)। সে কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ীর মোঃ আবদুল আউয়ালের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান।

ধনুমিয়া মার্কেটের শাটারবিহিন একটি দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সাদেকুর রহমান জানান , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের পিতা মো. আবদুল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা হত্যার রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।

আরো দেখুন