[gtranslate]
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক।।
২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, হুইল চেয়ার, সাদাছড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লা টাউনহল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।

এসময় অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি পুলিশ সুপার ফারুক আহমেদ, ডাঃ আব্দুস সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেট এম মিজানুর রহমান।

আরো দেখুন