[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে চিকিৎসক ডা. তাসনিম জারার অ্যাকাউন্ট আজ ‘মেমোরাইলাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও আলোচনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।

তিনি আরও লিখেছেন, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। আমি লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছি এবং আশা করছি শিগগিরই সমস্যাটির সমাধান হবে।

আরো দেখুন