[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় টমছমব্রীজ এলাকা হতে গাঁজাসহ গ্রেফতার ০১

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৩ জুলাই বুধবার রাতে জেলার সদর দক্ষিণ থানার টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার পট্টকান্দি (উত্তর পাড়া) গ্রামের মৃত বাচ্চু মিয়া মোঃ সজিব ইসলাম(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন