[gtranslate]
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয় ব্যক্তিরা জানান, জগতপুর গ্রামের কনু মিয়া চুক্তিভিত্তিক গাছ কাটার জন্য একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান।

গাছ কাটার একপর্যায়ে ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাক মিয়ার গলায় গুরুতর আঘাত লাগে। এতে তাঁর গলার বেশির ভাগ অংশ কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তাঁর মৃত্যু হয়।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডা. মো. জাহিদ হাসান বলেন, ইলেকট্রিক করাতের আঘাতে মোস্তাক মিয়ার গলার বেশির ভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দেখে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে।

আরো দেখুন