[gtranslate]
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কুখ্যাত ১০ মামলার মাদক কারবারি হানিফ ৯৬ কেজি গাঁজাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ৯৬ কেজি গাঁজাসহ ১০ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফকে(৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ নং পাঁচথুবি ইউনিয়ন এলাকার ছাওয়ালপুর সাকিনে মাজার সংলগ্ন কবরস্থানের পশ্চিম পাশে কালভার্টের নিচ থেকে তাকে আটক করা হয়।

সেখানে সে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য গাড়ির অপেক্ষায় ছিল। গ্রেফতারকৃত হানিফ জেলার কোতয়ালী মডেল থানার মোঃ মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়- কোতয়ালী মডেল থানার এসএই শেখ মফিজুর রহমান, এসআই কিবরিয়া, এএসআই শিমুল পারভেজ, এএসআই আরমান হোসাইন এবং ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাসহ হানিফকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ মোট ১০ মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়- এই ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো দেখুন