[gtranslate]
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদেশি বিয়ার, গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোপচর এলাকা থেকে বিদেশি বিয়ার ও গাঁজাসহ মোহাম্মদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপচরে মোটরসাইকেল যোগে শাকসবজির ব্যাগে করে বিদেশি বিয়ার ও গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ বোতল বিদেশি বিয়ার ও দুই কেজী গাঁজা উদ্ধার করেন। জব্দ করা হয় পুরাতন রেজি নাম্বার বিহিন লাল রংয়ের একটি মোটরসাইকেল।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাঃ রকিবুল ইসলাম জানান, আটককৃত মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার রাজাপাড়া চকের বাড়ী গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

আরো দেখুন