[gtranslate]
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আ’টক

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাগুরজুলি এলাকা হতে ৭২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৩ ডিসেম্বর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৭২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর মাঝিগাছা গ্রামের মৃত ইউসুফ মিয়া এর ছেলে মোঃ ইমান হোসেন ইমন (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আরো দেখুন