[gtranslate]
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা গোবিন্দপুর এলাকা হতে গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক।।
কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অভিযানে ৯.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৪ অক্টোবর ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা পশ্চিম রেসকোর্স গ্রামের মৃত আব্দুল ওহিদ এর মেয়ে আসমা বেগম (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো দেখুন