[gtranslate]
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের ১৯তম অধিবেশন শুরু আগামী ২৮ আগস্ট

নিউজ ডেস্ক।।
ঢাকা: আগামী ২৮ আগস্ট রোববার একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আহ্বান করা হয়েছে ৷ বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৯ বঙ্গাব্দের ১৩ ভাদ্র, ২০২২ সালের ২৮ আগস্ট; রোববার বিকাল ৫ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের উনিশতম (২০২২ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আরো দেখুন