[gtranslate]
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১২১ কেজি গাঁজাসহ আটক ৪

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১২১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

সে বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)।

শুক্রবার (১০ জুন) সকালে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

সে বুড়িচং উপজেলার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (২৫)।অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

তারা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম (৩০) এবং কুমিল্লার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা (২৭)।

আরো দেখুন