[gtranslate]
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৪ আগস্ট মঙ্গলবার রাত জেলার লালমাই থানার উত্তর পেরুল ইউ.পি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রাধানগর গ্রামের মোঃ কবির (৩৮) এবং ২। কুমিল্লা জেলার বুড়িচং থানার ডাকলাপাড়া গ্রামের মোঃ রুবেল হেসেন (৩১)।

র‌্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন