[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে নিহত দুইজন

নিউজ ডেস্ক।।
চট্টগ্রামে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজন রিকশার যাত্রী ছিলেন।

তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজার সংলগ্ন আলী প্লাজার সামনে এই দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, একটি কন্টেইনারবাহী লরি যাওয়ার সময় হঠাৎ কন্টেইনারটি উল্টে রাস্তায় পড়ে রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ দুই যাত্রী নীচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নীচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় এবং রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, কন্টেইনার চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আরো দেখুন