[gtranslate]
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং পৌরসভার কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইদুল ইসলাম। সে বুড়িচং পৌরসভার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে এবং পূর্ণমতি মনসুর আহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেইট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে।

আরো দেখুন