[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডবলমুরিং হক টাওয়ার আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ড: আটক ১৬

চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন হক টাওয়ার নামে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে শুক্রবার ১৮ জুন দুপুরে ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ ও দুইজন হোটেল ম্যানেজার রয়েছেন।

এদিকে আসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর অভিযান চালায় পুলিশ। এসময় ১৪ জন নারী পুরুষ এবং তামজিদুর রহমান ও লিটন কান্তি দাশ নামে দুই হোটেল ম্যানেজারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আরো দেখুন