[gtranslate]
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক।।
সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৯)। পৌনে এক কেজি (৭৩০ গ্রাম) হেরোইন উদ্ধার করলেও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি র‍্যাব।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে দক্ষিণ সুরমার কিনব্রিজ এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার কিনব্রিজের দক্ষিণ পাশ এলাকায় র‍্যাব ৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান ও এএসপি সৌমেন মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌনে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ সময় কাউকে আটক করা যায়নি। পরে এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করে হেরোইনগুলো হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন